✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চুলে আমলকী ব্যবহারের নিয়ম জানেন তো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ২০:০৯:১৯ |
বয়স বাড়ার সাথে সাথে চুলে পাক ধরে। দুশ্চিন্তা, অনিদ্রা, দূষণ, রাসায়নিক প্রসাধনীর ব্যবহার, অস্বাস্থ্যকর খাবারের কারণেও চুলের স্বাস্থ্য খারাপ হয়। অনেকে নানান ধরনের ট্রিটমেন্ট করান। তবুও যেন পাকা চুল থেকে মুক্তি মিলে না। ভালো হয় না চুলের স্বাস্থ্যও। রূপবিশেষজ্ঞরা বলছেন, চুলের নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত আমলকি ব্যবহার করতে পারেন। কিন্তু জানতে হবে আমলকী ব্যবহারের সঠিক নিয়ম। 

চুলে আমলকী ব্যবহারের উপকারিতা 
আমলকি ভিটামিন সি-র উৎস। এছাড়াও এতে রয়েছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকি বেটে তা থেকে রস করে মাখলে স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো হয়। হেয়ার ফলিকল মজবুত হয়। মেলানিন উৎপাদনও বৃদ্ধি পায়। নিয়মিত ব্যবহারে চুল কালো হয়, পাতলা চুল ঘন হয়। তবে জেনে রাখা ভালো, সরাসরি আমলকির রস স্ক্যাল্পে না মাখা ভালো।  

কীভাবে মাখবেন?
পরিমাণমতো পানি এবং একমুঠো আমলকি ভালো ভাবে ফুটিয়ে নিন। পানির রং কালচে হতে শুরু করলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করুন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ছেঁকে আমলকিগুলো ফেলে দিন। এখন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার পর, একেবারে শেষ পর্যায়ে আমলকি ফোটানো পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এরপর আর চুলে পানি দেওয়া যাবে না। সপ্তাহে তিন-চার দিন এটি ব্যবহার করুন। যাদের স্ক্যাল্প ভীষণ ড্রাই, তারা নারকেল তেলের সঙ্গে রোদে শুকোনো আমলকি ফুটিয়ে সে তেল মাখতে পারেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..