✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সোশ্যাল মিডিয়ায় আলোচনায় অপূর্বর কন্যা আনায়ার ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১৯:৫৪:০৯ |
ফেসবুকে নবজাতক শিশুকন্যার সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাদের বাবা-মেয়ের ছবিতে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘কী যে মন ভালো করা একটা ছবি’! ওই মন্তব্যের মতো বাবা-মেয়েকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়েছেন বহু মানুষ।

অপূর্বর মেয়ের নাম আনায়া। মেয়ের সঙ্গে বাবার, তারপর বাবা-মা দুজনার ছবি পোস্ট করে আজ (১৫ ফেব্রুয়ারি) রোববার অপূর্ব লিখেছেন, ‘এ বছর আমাদের ভ্যালেন্টাইন আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া, ওর জন্য দোয়া করবেন।’

ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করার পর বারো ঘণ্টায় রিয়্যাকশন ছাড়িয়েছে ২৪ হাজার। সেখানে দেখা গেছে অপূর্বর কোলে ছোট্ট আনায়া। বাবার কোল থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা আনায়ার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে অপূর্বর অনুরাগীদের টাইমলাইনে। আরেকটি ছবিতে অপূর্বের পাশে রয়েছেন তার স্ত্রী শাম্মা দেওয়ান।



ব্যক্তিজীবনে নানান চড়াই-উৎরাই পেরিয়ে সংসারে থিতু হয়েছেন অপূর্ব। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের মেয়ে আনায়া।

এর আগেও বিয়ে করেছিলেন অপূর্ব। নয় বছরের সেই সংসারে রয়েছে আয়াশ নামে এক ছেলেসন্তান। তারও আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..