✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গায়ে হলুদের অনুষ্ঠানে কাছাকাছি রণজয়-শ্যামৌপ্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৯:৫০:২৩ |
প্রেম দিবসেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। শনিবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। বিয়ের সকাল থেকেই চলছে একের পর এক বাঙালি আচার-অনুষ্ঠান, আর সেই আবহেই সম্পন্ন হল গায়ে হলুদের পর্ব। দু’জনের পোশাকেই ছিল সাবেকিয়ানা হলুদ রঙের ঐতিহ্যবাহী সাজে ধরা দিলেন হবু বর-কনে।

শ্যামৌপ্তির পরনে ছিল হলুদ পাড় দেওয়া ঘিয়ে রঙের শাড়ি, গলায় ও কানে হালকা সোনার গয়না, দু’হাতে শাঁখা-পলা, চুলে হাতখোঁপা আর পায়ে আলতার লাল আভা। অন্য দিকে রণজয় পরেছিলেন হলুদ পাঞ্জাবি ও গলায় মানানসই ওড়না। দু’জনের ইচ্ছেতেই বিয়ের প্রতিটি অনুষ্ঠান হচ্ছে খাঁটি বাঙালি নিয়ম মেনে নেই ‘মেহেন্দি’ বা ‘সঙ্গীত’-এর চাকচিক্য, বরং ঘরোয়া আচারেই সাজানো এই বিশেষ দিন।



বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল দু’দিন আগেই। তার মধ্যেই আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে, কনের বাড়িতে হয়েছে আইবুড়োভাতও। সব মিলিয়ে ধুমধাম নয়, বরং ঐতিহ্য আর আপনজনদের উপস্থিতিতেই জীবনের নতুন পথচলা শুরু করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। প্রেম দিবসের এই বিয়েতে তাই জাঁকজমকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাঙালিয়ানার আবেগ আর পারিবারিক উষ্ণতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..