✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তৃতীয় শ্রেণিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৭:১০:০২ |
প্রেমের কতশত উপাখ্যান রচিত হয়েছে যুগে যুগে। তবে আজকের দিনে, ভালোবাসার দিনে, প্রযুক্তির যুগেও স্মৃতির মায়াজালে বাঁধা প্রথম প্রেমের গল্পগুলোকে ভোলার অবকাশ নেই। ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই স্মৃতির এক মধুর অধ্যায় শেয়ার করেছেন।

প্রভার জীবনের প্রথম প্রেমের চিঠি এসেছিল তৃতীয় শ্রেণিতে, সেটাও ঈদের সময়। চিঠিটা কার্ডের মধ্যে লেখা ছিল এবং পেয়ে প্রভা ভীষণ ভয় পেয়েছিলেন। প্রভার ভাষ্য, “আম্মু যদি জানতে পারে, আমাকে তো মেরেই ফেলবে!” ভয়ে প্রভা চিঠি দেখান তাঁর তুতো বোনকে, যিনি তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়তেন। দু’জনে মিলে চিঠিটা কুচি কুচি করে কেটে লুকিয়ে রাখেন, যাতে কোনোভাবে ধরা না পরে।



প্রভা তাঁর প্রেমিকের জন্য দুইটি গুণকে অপরিহার্য মনে করেন- এক, শতভাগ বিশ্বস্ত হতে হবে; দুই, মাদকের সঙ্গে কোনো সম্পর্ক থাকা যাবে না। বাকি সব কিছু মানিয়ে নেওয়া সম্ভব, তবে বিশ্বাসঘাতকতা সম্পর্ককে শেষ করে দেয়।

২০০৫ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপন এবং খণ্ড নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। আজও তিনি দর্শকদের প্রিয় ছোটপর্দার মুখ।

প্রভার স্মৃতিচারণ, ছোট্ট চিঠি এবং বিশ্বস্ততার মূলমন্ত্র- সব মিলিয়ে ভালোবাসার দিনে পড়ার মতো গল্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..