সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী বিএসএমএমইউ হাসপাতালে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৯, | ১৩:৫৮:০৭ |

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তাকে স্থানান্তর করা হয়।

এদিকে রবিকাল সকালে স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. রায়হান রব্বানী।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানান, মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে গত শুক্রবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..