সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারত-পাকিস্তান ম্যাচের চাপ সামলানোর সূত্র দিলেন বাবর আজম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৬:৪৩:৪৬ |
টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে না হবে না করেও মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচ, যাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। দুই দলের ওপর প্রত্যাশার চাপ। শ্রীলঙ্কার বোলিং গ্রেট চামিন্দা ভাস যেমন বললেন, এই ম্যাচে চাপ নিয়ন্ত্রণ করাই হবে গুরুত্বপূর্ণ ব্যাপার। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সেই চাপ সামলানোর সূত্র বলে দিলেন।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবরের। তার মতে, এই লড়াই ঘিরে প্রত্যাশা থাকে একেবারে ভিন্ন পর্যায়ে।

এসপিএনক্রিকইনফো-র প্রকাশিত এক ভিডিওতে বাবর বললেন, ‘দেখুন, আমরা যেমন আলোচনা করেছি, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উচ্চ উত্তেজনার হয়। পুরো বিশ্ব এতে জড়িয়ে থাকে- সব ভক্তরা, উভয় দেশ- এবং আপনি যেমনটা বললেন, মনে হয় যেন পুরো পৃথিবী দেখছে। এরপর এটি একটি ভিন্ন পর্যায়ে চলে যায় এবং প্রত্যাশাও সম্পূর্ণ আলাদা এক পর্যায়ে গিয়ে পৌঁছায়।’



বাবর টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছেন পাঁচবার। ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে তিনি সবাইকে শান্ত ও শিথিল থাকতে বলেছেন। বাইরের হইচইয়ে কান না দেওয়ার পরামর্শ তার।

বাবর বললেন, ‘আমরা এই ধরনের বেশ কিছু ম্যাচ খেলেছি এবং আমরা শিখেছি যে, আপনি নিজেকে যতটা শান্ত ও শিথিল রাখবেন এবং বাইরের শোরগোল যত কম শুনবেন, ততই ভালো। আপনি যদি সোজাসাপ্টা এবং মনোযোগী থাকেন, তবে সেটি অনেক সাহায্য করে।’

নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক, ‘আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তরুণদের সাথেও কথা বলি এবং তাদের বলি যে হ্যাঁ, উত্তেজনা আছে। কিন্তু তুমি যত বেশি সহজ ও চাপমুক্ত থাকবে, সেটা তোমার জন্য ততই ভালো হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..