✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অবশেষে খুলল কাতারের শ্রমবাজার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-০৫, | ১১:৩২:১৫ |

অনেক মাস বন্ধ রাখার পর ফের বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত প্রায় নয় মাস ধরে কাতারে বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ ছিল।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ খবর নিশ্চিত করে জানান, (কাতারের রাজধানী) দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজার নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কাতারে বিশাল কর্মযজ্ঞ চলছে। এ অবস্থায় বিপুল সংখ্যক বিদেশী শ্রমিক সেখানে কাজের সুযোগ পেলেও বাংলাদেশী শ্রমিকরা এতোদিন সুযোগবঞ্চিত ছিলেন। তাই দেশটিতে নতুন করে শ্রম বাজার খুলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে আসছিল।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..