✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিএনপির আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে : এনসিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ০০:৪২:৫৭ |
গেল ১৭ বছরে ফ্যাসিস্টদের দ্বারা শোষিত দলের নেতাকর্মীরা এখন ফ্যাসিজম শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ তোলা হয়।

ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বলা হয়, সারাদেশেই নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপির নেতকর্মীরা। বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছে এনসিপি।

ব্রিফিংয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপিকে বিজয়ী করার জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে। ২০০-এর বেশি আসন বিএনপিকে দেওয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে।

তিনি বলেন, বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।

এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না শঙ্কা জানিয়ে তিনি বলেন, বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যে কোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..