সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে প্রতিকার চাইলেন জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ২১:৫১:৪১ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে। ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই পঁচা রাজনৈতি সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি।

ডা. শফিকুর রহমান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়ার সুযোগ না থাকলেও তাদের ভোট করতে দেওয়া হয়েছে। যা আইনের লঙ্ঘন।

তিনি আরো বলেন, নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের ওপর আস্থা রাখুক, আমরা আপনাদের সঙ্গে থাকব, অধিকার আদায় করেই ছাড়ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..