✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আমাকে অনেকেই জামায়াত-শিবির ম্যাডাম বলে : শেহরীন আমিন মোনামী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ২১:৪১:৫৯ |
অল্প সময়েই আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। তিনি নিজেকে এনসিপির সমর্থক হিসেবে দাবি করলেন। আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। তবে অনেকেই তাকে জামায়াত-শিবির বললেও তাতে কিছু মনে করেন না বলেও জানিয়েছেন।

শেহরীন আমিন বলেন,  আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। আমাকে অনেকেই জামায়াতি, শিবির ম্যাডাম বলে চেনে— আর এতে আমি স্বচ্ছন্দ। কখনো কখনো আমি গর্বের সাথেই এই নামগুলো নিজের করে নিই।
 
তিনি বলেন, যদিও আমি নিজেকে মধ্যপন্থী মনে করি, সামাজিক মাধ্যমের নানা আলোচনায় আমাকে ডানপন্থী বলা হয়। যদি এতে আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা বলেন, এবার মূল কথায় আসি— আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারী-বিরোধী— এ ধারণায় আমি বিশ্বাস করি না।


বরং আমি এমন একজন উদারপন্থী, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ-নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন। সবশেষে তিনি বলেন, আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..