✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৫:১২:৩২ |
মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোটকেন্দ্রে গিয়ে আর ফেরা হলো না বাবু মিয়ার (৭০)। প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার শেষ ইচ্ছেটুকুও অপূর্ণই রয়ে গেল। ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামেদ আলীর ছেলে বাবু মিয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন। বয়সের ভার আর জীবনের কষ্টসাধ্য সংগ্রাম সঙ্গী করেই সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। চারদিকে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলছিলেন, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ভোটের আমেজ। সেই ভিড়ের মধ্যেই শান্তভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন বাবু মিয়া। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ভোটাররা ছুটে এসে তাকে ধরাধরি করেন, পানি দেন, দ্রুত সহায়তার চেষ্টা করেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে সেখানেই স্ট্রোকে তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বাবু একটু আগেই হাসিমুখে ভোট দিতে আসছিল। কে জানত, এটাই হবে তার শেষ আসা। 

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এতদিন পর নির্বাচন ঘিরে এলাকায় ঈদের মতো আনন্দ বিরাজ করছিল। কিন্তু বাবু মিয়ার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা শাহানুর ইসলাম জানান, তিনি একজন সাধারণ ভ্যানচালক, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করবেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে সিল মারার আগেই জীবনযুদ্ধের শেষ অধ্যায় লিখে চলে গেলেন বাবু মিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..