নির্বাচনের উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১২:৩৪:১৯ |
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের আগামী প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রভা জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। তিনি বলেন, ‌‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।’

ব্যস্ত পেশাজীবন সত্ত্বেও ভোট দিতে গ্রামে যাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই তিনি ছুটে গেছেন নিজের শিকড়ে। ‘অনেকে বলেছে, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি’ - যোগ করেন তিনি।



শৈশবের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে তিনি বড় হয়েছেন। সকালে কোরআন শিক্ষা, স্কুলে পড়াশোনা, বিকেলে গান কিংবা ছবি আঁকা; সব মিলিয়ে এক সমন্বিত পরিবেশে বেড়ে ওঠার কথা তুলে ধরেন তিনি। হামদ-নাত ও দেশাত্মবোধক গানে পুরস্কার পাওয়ার কথাও স্মরণ করেন প্রভা।

তার প্রত্যাশা প্রসঙ্গে প্রভা বলেন, ‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ- সবই চাই। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সেটাও চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই ‘
ভোটের দিনটিকে নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার প্রত্যাশা তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...