✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ০৯:৫৭:৩২ |
ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এই প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে সকাল ৮টা ২৮ মিনিটে জামায়াতের আমির মনিপুর বালক উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট দিতে যান।

ভোট দেওয়ার পরে জামায়াত আমির বলেন, জাতি এই ভোটের অনেক অপেক্ষায় ছিল। বিশেষ করে যুব সমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে, দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

শফিকুর বলেন, আজকে ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে যাবো। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের সবাইকে দেশটা গড়তে হবে।

শফিকুর রহমান বলেন, আমরা ছোটখাটো বিষয় এড়িয়ে যাবো, অবশ্যই বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক যেটা আমরা কোনোভাবে চাই না।

তিনি বলেন, ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আমরাও মানবো অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, আমরা এটাই চাই।

দলের বিরুদ্ধে ভোটের ২৪ ঘণ্টার মধ্যে আসা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমিও মানবো। কিন্তু অপরাধ নয় সেটাকে জোর করে অপরাধ বানানো, সেটা আরও বড় অপরাধ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..