✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ছেলেটা ঠিক বাবার মতোই হয়েছে : চঞ্চল চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:০০:২৫ |
অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন জয় করেছেন দর্শকদের মন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই অভিনেতা। 

এবার পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের বিশেষ মুহূর্তের কথা জানিয়ে আলোচনায় এলেন তিনি। সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ।

এই বিশেষ অর্জন উদযাপন উপলক্ষে চঞ্চল চৌধুরীকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন বুম্বাদা। সেখানে এক মিলন মেলায় অংশ নেন চঞ্চল। সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করে বড় পর্দার এই অভিনেতা তার মুগ্ধতার কথা জানান।



ফেসবুকে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদার এই রাষ্ট্রীয় সম্মান অর্জন উপলক্ষে তার নিজের বাড়িতে এক মিলন মেলায় অপূর্ব আতিথেয়তা।’

তবে কেবল প্রসেনজিৎ নন, চঞ্চলের নজর কেড়েছেন তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ও (মিশুক)। মিশুকের প্রশংসা করে চঞ্চল চৌধুরী আরও লিখেছেন, ‘অনেক অনেক আদর ও ভালোবাসা তারই পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্যায়কে। ছেলেটা ঠিক ওর বাবার মতোই হয়েছে।’

পোস্টের শেষে বুম্বাদার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে চঞ্চল লেখেন, ‘অভিনন্দন ও কৃতজ্ঞতা বুম্বাদা।’ চঞ্চল চৌধুরীর এই পোস্টটি ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..