✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যুক্তরাজ্য কী প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৭:৩২:০৯ |
যুক্তরাষ্ট্র ওঠা এপস্টেইন ঝড়ে এবার যুক্তরাজ্যও বিপর্যস্ত। এপস্টেইন ফাইলে যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিকের নাম আসার পরই দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার জেরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গুঞ্জন শোনা যাচ্ছে, পরিবর্তন আসবে ক্ষমতাসীন লেবার পার্টি নেতৃত্বে। আর সেই নেতৃত্ব উঠতে পারে শাবানা মাহমুদের কাঁধে।

শাবানা বর্তমানে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তিনি স্টারমাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত। বলা হচ্ছে, যদি কোনো কারণে লেবার পার্টির নেতৃত্বের লড়াই শুরু হয়, তবে শাবানাই ধরতে পারেন দলের হাল।

এমনটা ঘটলে অনন্য এক ইতিহাস গড়বেন শাবানা। হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী।

মূলত ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ব্রিটিশ সরকারের ভেতরে অস্থিরতা শুরু হয়।

২০১৯ সালে মারা যাওয়া কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের পুরোনো সম্পর্ক ছিল। সম্প্রতি এপস্টেইন ফাইলের ৩০ লাখ নথি পাওয়ার পর সেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এতে লেবার পার্টির ভেতরেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..