✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৪:১৩:২৩ |
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। 

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হলো। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..