✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাঁধাকপি কতটা উপকারী, কাদের জন্য এটি নিরাপদ নয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১৬:৫২:২১ |
শাকসবজির মধ্যে বাঁধাকপি একটি অত্যন্ত পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত সবজি, যা ফাইবার, ভিটামিন সি এবং কে-এর চমৎকার উৎস। এটি হজমশক্তি বৃদ্ধি, ওজন কমানো, হার্টের স্বাস্থ্য রক্ষা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে অতিরিক্ত পরিমাণে খেলে এটি পেট ফাঁপা, গ্যাস কিংবা ডায়রিয়ার কারণ হতে পারে। আর থাইরয়েড কিংবা রক্ত পাতলা করার ওষুধ সেবনকারীর ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চলুন জেনে নেওয়া যাক, বাঁধাকপি কতটা স্বাস্থ্যের জন্য উপকারী—

১. পুষ্টিগুণ এবং ওজন নিয়ন্ত্রণ: এটি উচ্চ ফাইবার ও কম ক্যালোরিযুক্ত, যা পেট ভরাতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে থাকে।
২. হজম ও পাকস্থলী: বাঁধাকপি ফাইবারসমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং নিয়মিত খেলে পেপটিক আলসার দূর করতে সাহায্য করে।
৩. রোগপ্রতিরোধ ও ভিটামিন: বাঁধাকপি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য উন্নত করে।
৪. হার্টের স্বাস্থ্য ভালো রাখতে: বাঁধাকপি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৫. ক্যানসার প্রতিরোধ: বাঁধাকপিতে থাকা উপাদানগুলো ক্যানসার কিংবা টিউমার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
এবার জেনে নিন বাঁধাকপির অপকারিতা-

১. পেটের সমস্যা: বাঁধাকপি বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা, গ্যাস কিংবা পেটব্যথার সৃষ্টি করতে পারে।
২. থাইরয়েডের সমস্যা: যাদের থাইরয়েড গ্রন্থির অকার্যকরতা (হাইপোথাইরয়েডিজম) আছে, তাদের ক্ষেত্রে বাঁধাকপি থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
৩. ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়া: বাঁধাকপিতে থাকা ভিটামিন কে রক্ত পাতলা করার ঔষধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৪. কাঁচা খাওয়া: কাঁচা বাঁধাকপিতে পরজীবী থাকার ঝুঁকি থাকে। তাই ভালো করে ধুয়ে রান্না করে খাওয়া উচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..