✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অফিসে কিভাবে সময় কাটে প্রভার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১৯:৪৫:৪৪ |
মডেল এবং অভিনেত্রী সাদিয়া আক্তার প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা বিষয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রভা জানালেন নিজের বদলে যাওয়া জীবনযাপন আর কর্মক্ষেত্রের অভিজ্ঞতার কথা।

ভিডিওতে প্রভাকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা গেছে। তিনি জানান, শুটিং বা কাজের চাপে নয় বরং অফিসেই তার দিনটি সবচেয়ে গোছানো কাটে। প্রভা বলেন, ‘একমাত্র অফিসে যেদিন আসি সেই দিন সবকিছু টাইম মত হয়। টাইম মত নামাজ পড়ি, টাইম মত খাই, টাইম মত ঘুম থেকে উঠি। সবকিছু একদম টাইমলি মানে পুরা দিনটা একদম প্রপারলি ইউটিলাইজ করা হয়। একটা প্রোডাক্টিভ ডে হয়।’



তবে বাসায় থাকার দিনগুলো একেবারেই বিপরীত কাটে বলে অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। প্রভার ভাষ্য, ‘এছাড়া যেদিন বাসায় থাকি সারাদিন শুয়ে থাকি, কফির পর কফি খেতে থাকি, স্ক্রল করতে থাকি। খাওয়া-দাওয়া মানে সবকিছু ইভেন তখন নামাজ পড়তে ও আলসেমি লাগে।’

তার কথায়, ‘অফিসে আসলে যখন যেইরকম ডিশ খেতে ইচ্ছে করছে কোনোদিন সালাদ, কোনোদিন সুপ সেটা খেতে পারছি। মানে সবকিছু মিলিয়ে আমি একমাত্র প্রেফার করি অফিসে আসতে।’

ভিডিওর শেষে নিজের বিকেলের খাবার দেখিয়ে তিনি বলেন, ‘এই যে দেখেন, আমার খাইতে ইচ্ছে করছে সালাদ, কি সুন্দর করে বানায়ে দিছে। এই যে ডেজার্টও দিছে, বাট আমি ভাবছি চিনি কমায়ে দেবো। অল্প একটুখানি দই দিছে। দ্যাটস ইট। ভেরি গুড, আই প্রেফার অফিস।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..