✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রায়পুরে নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১৩:৩৬:৪৪ |
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর বাথরুমের সেফটিক ট্যাংক থেকে শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামে সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দেড় বছরের ওই শিশু ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের মেয়ে।  

জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয় কানিজ।


এ ঘটনায় তার মা মেরিন গুমের অভিযোগ এনে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহম্মেদ (৬০),  ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করে। 

শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এর পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে মেয়ের মরদেহ গুম করেছে। তবে পুলিশ হেফাজতে থাকাবস্থায় তোফায়েল আহম্মদ দাবি করেছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। তাদের সঙ্গে জমির বিরোধ রয়েছে। তাদেরকে ফাঁসাতে এ ঘটনা পরিকল্পিতভাবে নিজেরাই করতে পারেন।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ সেপটিক ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..