সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সারা বছর ঠোঁট ফাটে? হতে পারে এসব রোগের লক্ষণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৯:০৮:২৯ |

ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। আবহাওয়ার পরিবর্তন কিংবা পানিশূন্যতার কারণে এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু কারো কারো সারা বছরই ঠোঁট ফাটতে থাকে। লিপবাম, ক্রিম, জেল লাগিয়েও মেলে না পরিত্রাণ। এমনটা হলে বিষয়টি চিন্তার। 

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঠোঁট ফাটা বা ঠোঁটের চামড়া উঠে যাওয়ার সমস্যাকে কাইলাইটিস বলা হয়। কিছু কিছু স্বাস্থ্য জটিলতার পূর্বলক্ষণ হতে পারে এটি। সারা বছর ঠোঁট ফাটা কোন কোন রোগের লক্ষণ হতে পারে? চলুন জানা যাক-



lip_2 

অপুষ্টি বা ভিটামিনের অভাব

শরীরে ভিটামিনের অভাব হলে ঠোঁট ফাটার সমস্যা শুরু হতে পারে। ভিটামিন বি৩, বি৬ ও বি১২ ভিটামিনের অভাবে সবচেয়ে বেশি ঠোঁট ফাটে। এছাড়া জিঙ্ক ও আয়রনের অভাবেও ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়।

থাইরয়েডের সমস্যা

থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে হাইপোথাইরয়েডিজম দেখা দিলে ত্বক ও ঠোঁট অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। ময়েশ্চারাইজার ব্যবহার করার পরেও যদি ঠোঁট ফাটে, তাহলে তা থাইরয়েডের সমস্যার লক্ষণ হতে পারে।

lip_3

ডায়াবেটিস

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। ফলে পানিশূন্যতা দেখা দেয় এবং মুখের ভেতর ও ঠোঁট শুকিয়ে যায়। এছাড়া ডায়াবেটিস থাকলে মুখগহ্বরের ভেতরে ছত্রাকের সংক্রমণও দেখা দিতে পারে। ফলে ঠোঁটের কোণ শুকিয়ে যায়, ঠোঁটের চামড়া ফেটে রক্ত বের হতে পারে।

হজমের সমস্যা

ক্রনিক অম্বল, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শরীরে ঠিকমতো ভিটামিন ও খনিজের শোষণ হয় না। অপুষ্টির কারণে তখন ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। মাঝেমধ্যেই যদি ঠোঁট ফেটে রক্ত বের হয় তাহলে সেটি অন্ত্রের রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।

shutterstock_691466884-scaled

কখন চিকিৎসকের কাছে যাবেন?

ঠোঁটের কোণে যদি ঘা বা পুঁজ হয় তাহলে সতর্ক হতে হবে।

ঠোঁটের চামড়া মোটা গেলে এবং তাতে সাদাটে ছোপ দেখা দিলে দেরি করা ঠিক হবে না।

প্রচুর পরিমাণে পানি খাওয়ার পরেও যদি ঠোঁট ও মুখগহ্বর শুকিয়ে যেতে থাকে, তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..