আজ ৫ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১২:২৫:৪৮ |
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন।


প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

আয়-উপার্জনের পথ খুলবে।
স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

মিথুন [২১ মে-২০ জুন]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। প্রেমী যুগলের প্রেম ধন্য হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ব্যবসাবাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। ধারকর্জ ঋণ মুক্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। দ্বিচক্রযান এড়িয়ে চলুন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছ-পীঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হতে পারে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি ঝুঁকবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

প্রত্যেক কাজের শুরু ভালো হবে; কিন্তু শেষ ভালো হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আয়-উপার্জনের মাত্রা কমবে। দ্বিচক্রযান বর্জনীয়। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...