✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৪:২৬:১৫ |
চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানা এলাকা থেকে পর্নোগ্রাফি তৈরি ও চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ ফেব্রুয়ারি) র‌্যাবের একটি আভিযানিক দল রাকিবুল ইসলাম আসিফ নামে এই আসামিকে আকবরশাহ থানার মিনার চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিবুল আকবরশাহ থানার নিউ মনছুরাবাদ এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গত বছরের ১৬ আগস্ট আকবরশাহ থানায় দায়ের হওয়া পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফ ওই এলাকাতেই অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আকবরশাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..