✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৪:২৪:২০ |
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহীন হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সোমবার রাত আনুমানিক সোয়া বারোটার দিকে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোডে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন শাহীন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেটকার তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহীন। পরে আমরা আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসি। 

এসআই আরও জানান, এই ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও এর চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..