✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্রুনাই দারুস সালাম ইউনিভার্সিটি স্কলারশিপ

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৯:২১:৫৬ |
ব্রুনাইয়ের স্বনামধন্য ইউনিভার্সিটি দারুস সালাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তির ঘোষণা দিয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।

স্কলারশিপের প্রধান সুবিধাসমূহ


এই স্কলারশিপটি একটি ফুল-ফান্ডেড প্রোগ্রাম, যার অধীনে একজন শিক্ষার্থী নিচের সুবিধাগুলো পাবেন:
টিউশন ফি: সম্পূর্ণ মওকুফ।
মাসিক ভাতা: জীবনযাত্রার ব্যয়ের জন্য প্রতি মাসে সরকার নির্ধারিত হারে স্টাইপেন্ড প্রদান করা হবে।
নিবন্ধন ফি: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন বা ভর্তির যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে।
অন্যান্য খরচ: বিশ্ববিদ্যালয়ের অন্যান্য একাডেমিক ফি ও আনুষঙ্গিক খরচ মওকুফ থাকবে।

প্রোগ্রামের সময়কাল

মাস্টার্স (কোর্সওয়ার্ক): ১২ থেকে ২৪ মাস।
মাস্টার্স (গবেষণা): ২৪ মাস
পিএইচডি (PhD): ৩৬ মাস বা ৩ বছর।

আবেদনের যোগ্যতা

l  শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি এবং পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
l ইংরেজি দক্ষতা: আইইএলটিএস  অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশন  সনদ গ্রহণযোগ্য। তবে প্রোগ্রামভেদে শর্ত ভিন্ন হতে পারে।
lঅন্যান্য: সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দেওয়া নির্দিষ্ট শর্তাবলি পূরণ করতে হবে।
l অঙ্গীকারনামা: ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফিরে এসে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় নিচের কাগজগুলো ডিজিটাল কপি হিসেবে প্রস্তুত রাখুন:
l হালনাগাদ জীবনবৃত্তান্ত ।
l পাসপোর্টের স্ক্যান কপি।
l একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
l দুটি রেফারেন্স লেটার
l স্টেটমেন্ট অব পারপাস
l রিসার্চ প্রপোজাল (শুধুমাত্র গবেষণাভিত্তিক বা পিএইচডি প্রোগ্রামের জন্য)।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের সরাসরি ব্রুনাই দারুস সালাম ইউনিভার্সিটির অফিশিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনার পছন্দের সাবজেক্টটি স্কলারশিপের আওতাভুক্ত কিনা, তা যাচাই করে নিন।
https://ubd.edu.bn/admission/graduate/graduate-fees-funding/ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..