সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে আনিসুর রহমান মিলন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৯, | ১৭:১১:১৫ |

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ভাইয়ার (মিলন) শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থা গুরুতর হলে ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। কোন সমস্যার কারণে ভাইয়া শ্বাসকষ্টে ভুগছেন তা এখনও জানতে পারিনি।

তিনি আরও জানান, স্কয়ারে সিসিইউরত সিট না পেয়ে তারা মিলনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে এসেছেন। এখানে ইসিজিসহ আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নিয়েছেন চিকিৎসকরা। সন্ধ্যায় তার অসুস্থতার কারণ জানা যাবে।

বর্তমানে ইউনাইটেডের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আনিসুর রহমান মিলন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..