✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফটিকছড়ির চা-বাগানে মিলল যুবকের মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ২০:১২:২৭ |
চট্টগ্রামের ফটিকছড়ির একটি চা-বাগান থেকে মোহাম্মদ মুজিব (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা-বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবককে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিহত মুজিব কাঞ্চননগর এলাকার হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। স্থানীয়রা সকালে চা-বাগানের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল জানান, মুজিব ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি লুট করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে থাকতে পারে।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..