সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কাকে বিয়ে করলেন শাবনাজ-নাঈমের মেয়ে মাহদিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৯:০৩:২৯ |
বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়া নাঈম মুরাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে।

গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকায় পারিবারিক আয়োজনে মাহদিয়ার বিয়ে হয়। শাবনাজের বোন তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর। চোখের পলকেই আমাদের ছোট্ট মেয়েটি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছে।

তাদের জীবনের এই নতুন পথচলায় মাহদিয়াহ ও ইহসানের জন্য আমরা সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করি।’

মাহদিয়াহর স্বামী ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। বিয়ের পর নবদম্পতি অস্ট্রেলিয়া চলে গেছেন। এদিকে মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নাঈম।


মাহাদিয়া ও ইহসানের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
সেখানে তিনি লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ তা’আলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়াহ নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

 
‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ তা’আলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’

১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পথচলা শুরু করে নাঈম-শাবনাজ জুটি। দর্শকদের তারা উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ের পর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই তারকা দম্পতি। দুই মেয়ের বাবা-মা তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..