✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৮:২৮:৫৪ |
দেশের বাইরে পুরোদমে চলছে বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’র শুটিং। বর্তমানে শুটিং ইউনিট অবস্থান করছে শ্রীলঙ্কায়। সেখান থেকেই সিনেমাটির নায়িকাকে প্রকাশ্যে আনলেন ঢালিউড তারকা সিয়াম আহমেদ। এতদিন এই নায়িকার নাম গোপন ছিলো চমক হিসেবে।

অবশেষে শ্রীলঙ্কায় থেকে সেই চমকের রহস্য পরিস্কার করলেন সিয়াম। সিনেমার একটি গানের দৃশ্যের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি প্রকাশ করেছেন তার ছবির নায়িকার মুখ। তবে আড়াল করেছেন নিজের লুক।



ছবিতে সিয়ামের সঙ্গে দেখা গেছে টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। তিনি ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করছেন।



বর্তমানে বছরে সীমিত সংখ্যক সিনেমায় কাজ করার নীতি মেনে চলছেন সিয়াম আহমেদ। সেই কারণে সিনেমার প্রচারণা নিয়েও তিনি বেশ সতর্ক। নিজের লুক যেন আগেভাগে প্রকাশ না পায় সে বিষয়ে বিশেষ নজর রাখছেন এই অভিনেতা। তবে নিজের উপস্থিতি আড়ালে রেখে নায়িকাকে সামনে এনে আলোচনার জন্ম দিয়েছেন।

এর আগে ‘জংলি’ সিনেমায় একেবারেই ভিন্ন লুকে হাজির হয়ে দর্শকদের নজর কেড়েছিলেন সিয়াম। সেই ধারাবাহিকতায় ‘রাক্ষস’ সিনেমার ক্ষেত্রেও প্রচারণার অংশ হিসেবে একাধিক নতুন লুক ধাপে ধাপে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।



শুটিং অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সিয়াম বলেন, ‘আমাদের সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। চাইলে কিছু দৃশ্য বাদ দেওয়া যেত, কিন্তু আমরা কোনো ছাড় দিচ্ছি না। শতভাগ চেষ্টা করছি দর্শকদের জন্য ভিন্ন কিছু উপহার দিতে। ভরসা আছে, সেটা আমরা পারব।’

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সে কারণে শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফুটেজ পাঠানো হচ্ছে সম্পাদনার টেবিলে। পোস্ট-প্রোডাকশনের কাজও দ্রুত এগিয়ে চলছে।



গত বছরের শেষদিকে ঢাকায় শুরু হয় ‘রাক্ষস’ ছবির শুটিং। এরপর শুটিং ইউনিট দেশের বাইরে পাড়ি জমায়। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, ‘‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব বেশি দেখা যায় না।’

সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন। এর আগে প্রতিষ্ঠানটি শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..