✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মেক্সিকোর শিক্ষামন্ত্রীর পরিবারের ২ সদস্যকে গুলি করে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৬:৫৫:০৩ |
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দেশটির শিক্ষামন্ত্রীর পরিবারের দুই সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে তারা হত্যা করেছে।

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত কোলিমা দেশটির অন্যতম সহিংস রাজ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে মেক্সিকোতে সর্বোচ্চ হত্যার হার ছিল এই রাজ্যেই।

স্থানীয় প্রসিকিউটর দপ্তর জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে দুই নারীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন সন্দেহভাজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করেছে।


পরে মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো নিহত দুই নারীকে তার খালা ও চাচাতো বোন হিসেবে শনাক্ত করেন।
প্রসিকিউটর দপ্তর হামলার পেছনের উদ্দেশ্য জানায়নি এবং অন্য কোনো সন্দেহভাজনের সন্ধান করা হচ্ছে কি না, সে বিষয়েও কিছু বলেনি।

এক্সে দেওয়া এক পোস্টে শনিবার ডেলগাডো লেখেন, ‘আজ সকালে কোলিমায় ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে বিস্মিত, ক্ষুব্ধ ও শোকাহত। যেখানে আমার খালা ইউজেনিয়া ডেলগাডো এবং আমার চাচাতো বোন শেইলা নিজ বাড়িতে নৃশংসভাবে নিহত হয়েছেন। ’

প্রসিকিউটর দপ্তরের তথ্য অনুযায়ী, কর্মকর্তারা শনিবার বিকেলে সন্দেহভাজনদের গাড়ির সূত্র ধরে কোলিমার একটি বাড়িতে পৌঁছন এবং সেখানে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়।

তদন্তকারীরা সন্দেহভাজনদের বাড়ি থেকে অস্ত্র ও পোশাক উদ্ধার করেছেন, যেগুলো ওই দ্বৈত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালে প্রেসিডেন্ট ক্ল্বউদিয়া শেউনবাম ডেলগাডোকে শিক্ষামন্ত্রী নিয়োগ দেন। এর আগে তিনি ক্ষমতাসীন মোরেনা দলের জাতীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..