✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্রতিদিন মাথাব্যথা করে? বড় রোগের ইঙ্গিত নয় তো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩১, | ২৩:২৩:৪৭ |
আজকাল অনেকেই বলেন মাথাব্যথার কথা। মাঝে মাঝে মাথাব্যথা খুব একটা চিন্তার কারণ না হলেও, নিয়মিত হলে সচেতন হতে হবে। নিয়মিত মাথাব্যথার কারণগুলো জীবনযাপন ও দৈনন্দিন অভ্যাসের সঙ্গে জড়িত। তাই অভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। 
 

নিয়মিত মাথাব্যথা হওয়ার কারণ


সারা দিনের কাজ, মানসিক চাপ, চিন্তার কারণে সন্ধ্যার দিকে মাথাব্যথা হতে পারে। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণেও মাথাব্যথা শুরু হয়।

বেশি সময় মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে, চশমার পাওয়ার ঠিক না থাকলেও মাথাব্যথা হতে পারে। 

সারাদিন কম পানি পান করলেও বিকেলের পর মাথা ভারী লাগে, ব্যথা শুরু হয়।

দুপুরের খাবার দেরিতে খেলে আবার বিকেলে কিছু না খেলেও সন্ধ্যার দিকে মাথা ব্যথা করে। মূলত রক্তে শর্করা কমে গিয়ে মাথাব্যথা হয়।

অনেকের মাইগ্রেনের ব্যথা নির্দিষ্ট সময়ে হয়—বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে। তখন আলো বা শব্দে অস্বস্তি, বমি ভাব, ঝাপসা দৃষ্টি ইত্যাদি দেখা দিতে পারে।  

বিকেলের দিকে কারো কারো বিপি ওঠানামা করলেও মাথাব্যথা হতে পারে। 

কখন সতর্ক হবেন?
প্রতিদিন ব্যথা বাড়লে, হঠাৎ তীব্র ব্যথা হলে, চোখে ঝাপসা, বমি, হাত-পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। ব্যথার সাথে জ্বর বা ঘাড় শক্ত হয়ে গেলেও সতর্ক হবেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..