✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ৯.৬ ডিগ্রিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩১, | ১১:৪০:২৩ |
মৌলভীবাজার জেলার হাওর ও পাহাড়বেষ্টিত চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে এলাকাবাসী শীতে কাঁপছেন।

তবে দিনের বেলা রোদ উঠায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, শ্রীমঙ্গলে এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..