সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বুকার মনোনীত ১২টি কালজয়ী উপন্যাস এখন বিশ্বমঞ্চে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩০, | ১৪:৩৪:০৫ |

সাহিত্যের পাতা থেকে নাটকের মঞ্চে রূপান্তর বরাবরই রোমাঞ্চকর। সম্প্রতি লন্ডনের ওয়েস্টএন্ডে র‍্যাচেল জয়েসের বুকার মনোনীত উপন্যাস ‘দ্য আনলাইকলি পিলগ্রিমেজ অব হ্যারল্ড ফ্রাই’র মিউজিক্যাল প্রিমিয়ার উপলক্ষে আলোচনায় উঠে এসেছে এমন ১২টি বিশ্বখ্যাত উপন্যাসের নাম, যা বইয়ের পাশাপাশি মঞ্চেও সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।


২০১২ সালে বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় থাকা র‍্যাচেল জয়েসের উপন্যাসটি লন্ডনের মঞ্চে সুর ও ছন্দে নতুন জীবন পেয়েছে। সংগীত প্রতিষ্ঠান ‘প্যাসেঞ্জার’-এর সহযোগিতায় লেখক নিজেই এর নাট্যরূপ এবং সংগীত পরিচালনা করেছেন। ৬০০ মাইল হেঁটে বন্ধুকে বাঁচাতে যাওয়ার এই মানবিক গল্পটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। র‍্যাচেল জয়েসের মতে, থিয়েটারের ছোঁয়ায় সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার এই গল্পটি আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে।


তালিকায় থাকা হানিয়া ইয়ানাগিহারার ‘এ লিটল লাইফ’ উপন্যাসের নাট্যরূপকে লেখক নিজে ‘জাদুকরি’ ও ‘অ্যালকেমি’র সঙ্গে তুলনা করেছেন। আইভো ভ্যান হোভের নির্দেশনায় শিল্পীরা যখন চরিত্রের ভেতরে প্রবেশ তখন সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে অনন্য শিল্পকর্মে পরিণত হয়।


একই সঙ্গে অ্যালান হোলিংহার্স্ট বুকার জয়ী উপন্যাস ‘দ্য লাইন অব বিউটি’ ২০২৫ সালে হওয়া মঞ্চায়ন নিয়ে বলেন, এটি সম্পূর্ণ ভিন্ন মাধ্যমে গল্পের নতুন প্রকাশ। তাঁর মতে, একজন দক্ষ অভিনেতা কেবল একটি চাহনি বা অঙ্গভঙ্গির মাধ্যমে যা প্রকাশ করতে পারেন, তা বইয়ে দীর্ঘ বর্ণনার প্রয়োজন হয়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..