✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দলবদল: ব্রাজিলের রাফিনহা পিএসজিতে, রাফহিনহা লিডসে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৬, | ১৫:৩০:১২ |

দলবদলের গ্রীষ্মকালীন মৌসুম শেষ হওয়ার আগে আরও একজন তরুণ উইঙ্গার কিনলেন লিডস ইউনাইটেডের কোচ বিলসা মার্সেলো। দ্বিতীয় বিভাগ থেকে আবার প্রিমিয়ার লিগে ফিরে চমক দেখাচ্ছে লিডস। চমক স্থায়ী করতে এরই মধ্যে তারা স্প্যানিশ স্ট্রাইকার ডিয়াগো মরিনোকে দলে এনেছে।

এবার রেঁনেস থেকে ১৭ মিলিয়ন পাউন্ড দিয়ে ২৩ বছরের তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার রাফহিনহাকে দলে ভিড়িয়েছে লিডস। চার বছরের জন্য লিডসের সঙ্গে চুক্তি করেছেন রাফহিনহা। এর আগে লিডস কোচ ডিয়াগো লরেন্তো, রবিন কচ, ইলিয়ান মেসলিয়ার এবং জো গিলার্ডকে দলে ভিড়িড়েছে।

রাফহিননা গত মৌসুমে রেঁনেসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ খেলে আট গোল ও সাত গোলে সহায়তা দিয়েছেন। সেটাই নজর কেড়েছে লিডস কোচের। রাফহিননা বলেছেন, লিভারপুল এবং ম্যানসিটির বিপক্ষে লিডসের খেলা দেখে তার জন্য চুক্তির সিদ্ধান্তে আসা সহজ হয়েছে।

ওদিকে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্টে পিএসজিতে এসেছেন রাফিনহা আলকানতারা। তবে থিয়াগো আলকানতারার ভাই রাফিনহার জন্য বোনাস হিসেবে তিন মিলিয়ন ইউরো পাবে বার্সা। এছাড়া পিএসজি যখন অন্যত্র রাফিনহাকে বিক্রি করবে বার্সা পাবে তার ৩৫ শতাংশ ভাগ। রাফিনহার এখন পিএসজিতে মেডিকেল সম্পন্ন হয়নি। সেজন্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি চুক্তিরও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..