সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পদার্থে ৩ জন পেলেন নোবেল পুরস্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৬, | ১৫:২৯:০৪ |

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর ৩ জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনরেজ এবং আন্দ্রেয়া ঘেজের নাম ঘোষণা করা হয়।

২০১৯ সালে মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিনজনকে নোবেল প্রদান করা হয়। তারা হলেন, জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

এর আগে সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন।
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলেন, হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।

বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..