✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের সহযোগিতায়

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্রিকেট লীগের ১১তম আসরের শুভ উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৬, | ১৫:৫৬:৫৬ |
গতকাল, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  জাকজমকপূর্ণভাবে উদ্বোধন হল ১১তম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্রিকেট লীগ (ডিইউটিসিএল ২০২৬)। টুর্নামেন্ট আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় রয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক, ড. মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, অধ্যাপক, ড. মো.  ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক, ড. আবদুস সালাম, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ব্যবাসয় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক, ড. মোঃ মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাছউদ করিম। এই টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করছেন। 

টুর্নামেন্টে মোট ৪ ( চারটি) দল অংশগ্রহণ করেছে। দলগুলো হল,  মহান একুশে, উত্তাল ৬৯, দুর্বার ৭১ ও জাগ্রত জুলাই। টুর্নামেন্টের  প্রথম দিন দুইটি খেলা অনুষ্ঠিত হয়। ”উত্তাল ৬৯” দলের সাথে ”মহান একুশে” দলের খেলায় ”উত্তাল ৬৯” দল বিজয়ী হয়। অপর খেলায় ”জাগ্রত জুলাই” এর সাথে  “দুর্বার ৭১” এর লড়াইয়ে ”দুর্বার ৭১” জয় লাভ করে। 

মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাছউদ করিম বলেন, আমরা বরাবরই খেলাধুলার পৃষ্ঠপোষক । এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্টই নয় বরং একটি মিলনক্ষেত্র। এখানে, এই খেলাকে উপলক্ষ করে, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন সেশনের প্রাক্তন শিক্ষার্থীরাও দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা করতে পারছেন। এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..