✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, স্বামী ও দুই সন্তান আইসিইউতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ১২:০৯:৫৮ |
তুরস্কে সড়ক দুর্ঘটনায় আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেনের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে শনিবার দুপুরে ইস্পারাতা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন শাহাদাত হোসেন। সে সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তার সহধর্মিণী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রাষ্ট্রদূত আমানুল হক দূতাবাসের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..