✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দ্বিতীয় বিয়ের হলুদে জমিয়ে নাচলেন অভিনেত্রী মধুমিতা সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১২:৪৬:২৫ |
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনে পা দিতে যাচ্ছেন তিনি। শুক্রবার আয়োজন হলো তার গায়ে হলুদ। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি ও নাচের ভিডিও আলোচনায়।

গায়ে হলুদের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা গেছে ট্র্যাডিশনাল হলুদ শাড়ির লুকেই। সেজে উঠেছিলেন ফুলের গয়নায়। অনুষ্ঠানে সাজ সাদামাটা হলেও আনন্দ-উৎসবে কোনো কমতি ছিল না।

ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ শেষে চোখে রোদচশমা লাগিয়ে বন্ধুদের সঙ্গে ‘কালা চশমা’ গানের তালে নাচছেন তিনি।



সম্প্রতিই প্রেমিকের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করেন মধুমিতা। মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি, তবে পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

মধুমিতা সরকার বর্তমানে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া ওটিটি এবং বড় পর্দাতেও তিনি বেশ পরিচিত মুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..