✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিলেট-লন্ডন রুটে বিমানের সরাসরি ফ্লাইট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০২, | ১২:৩০:৫৭ |

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণকে আরো সহজ করতে সিলেট থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। শুক্রবার বিমান সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে আগামী রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলন করা হবে।

এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান উপস্থিত থাকবেন।

কর্মকর্তারা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবা সম্বলিত সকল সুযোগ-সুবিধা। আশা করা হচ্ছে, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা আধুনিক এ উড়োজাহাজগুলোতে ভ্রমনে আকৃষ্ট হবেন।

বিমানের মোবাইল অ্যাপস, সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (মোবাইল:০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেট সহ বিমানের সকল রুটের টিকেট কেনা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..