✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা হত্যা : আরও এক আসামি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৩, | ২২:০৭:০৫ |
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় কালা বাচ্চু নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। 

হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) র‍্যাবের একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে মামলা ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে ইতোমধ্যে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..