সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পলিথিনে মোড়ানো হাত-পায়ের পর এবার উদ্ধার হলো যুবকের মাথা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৩, | ১৯:৩৩:৪০ |
চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধারের পর এবার খাল থেকে ওই যুবকের খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার লোহারপুর এলাকার খালে তল্লাশি চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শহীদনগর এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় রগ কাটা হাত-পা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার করা হাতের আঙুলের ছাপ পরীক্ষায় দেখা গেছে তা চট্টগ্রামের রাউজানের এক যুবকের। তাঁর হাত দুটি বাহু পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। পা দুটি কাটা হয়েছে হাঁটু থেকে। হাত-পা উদ্ধার হলেও শরীরের বাকি অংশ উদ্ধারে অভিযান চালায় পুলিশ। আজ বিকেলে লোহারপুর এলাকায় খাল থেকে যুবকের মাথা উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, ‘পরিচয় জানার পর থেকে তদন্তে নামে পুলিশ। আমরা শরীরের একাধিক অংশ উদ্ধার করেছি। প্রেমঘটিত সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..