সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘সরকারের জবাবদিহির অভাবেই ধর্ষণের ঘটনা ঘটেছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০২, | ১২:২৪:২৭ |

সরকারের জবাবদিহির অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীর গণধর্ষণের শিকারের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে- যাতে বিশ্বের সামনে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার, এমন বীভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারে না। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহি নিশ্চিত হয়নি, এমন অভিযোগ সঠিক নয়। তিন জোটের রূপরেখা অনুযায়ী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। তিন জোটের রূপরেখা অনুযায়ীই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এমন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যে, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের প্রধানই প্রধানমন্ত্রী হবেন।

সরকারি দলের বাইরে কারও কিছু করার ক্ষমতা থাকে না। কারণ, ৭০ ধারা অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে কোনও সংসদ সদস্য ভোট দিতে পারেন না। তাই বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত গণতন্ত্র চর্চা সম্ভব নয়।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..