✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২১, | ১২:০২:৪০ |
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২২ সালে নারা শহরে একটি সমাবেশ চলার সময় সাবেক নেতাকে গুলি করে হত্যা করার সাড়ে তিন বছর পর এই রায় দেয়া হলো।

বুধবার (২১ জানুয়ারি) বিবিসি জানায়, গত বছর বিচারের শুরুতে তেতসুয়া ইয়ামাগামি নিজেই অপরাধ স্বীকার করেছিলেন, কিন্তু তার শাস্তি কী হওয়া উচিত তা নিয়ে জাপানে মতবিরোধ দেখা যায়।

যদিও অনেকে ৪৫ বছর বয়সী এই ব্যক্তিকে একজন নিষ্ঠুর খুনি হিসেবে দেখেন, কেউ কেউ তার ব্যক্তিগত সমস্যাপূর্ণ জীবনকেও সহানুভূতির চোখে দেখেন।

এদিকে, প্রসিকিউটররা বলেছেন, ইয়ামাগামি তার গুরুতর কাজের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য। কারণ আবের হত্যাকাণ্ড দেশের মানুষের মধ্যে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে, নমনীয়তা কামনা করে, ইয়ামাগামির আইনজীবী দল বলেছিলেন যে তিনি ‘ধর্মীয় নির্যাতনের’ শিকার।

জানা গেছে, ইউনিফিকেশন চার্চের প্রতি তার মায়ের ভক্তি পরিবারকে দেউলিয়া করে দিয়েছিল এবং বিতর্কিত গির্জার সাথে সাবেক নেতার সম্পর্ক বুঝতে পেরে ইয়ামাগামি আবে-র প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন।


বুধবার সাজা শুনানিতে যোগদানের জন্য নারা জেলা আদালতের বাইরে প্রায় ৭০০ জন লোক লাইনে দাঁড়িয়েছিলেন।

প্রকাশ্য দিবালোকে বক্তৃতা দেয়ার সময় আবের মর্মান্তিক মৃত্যু ইউনিফিকেশন চার্চ এবং এর সন্দেহজনক অনুশীলনগুলোর বিরুদ্ধে তদন্তের সূত্রপাত করে, যার মধ্যে এর অনুসারীদের কাছ থেকে আর্থিকভাবে ধ্বংসাত্মক অনুদান চাওয়াও অন্তর্ভুক্ত ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..