✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২১, | ১১:৪৫:০৬ |
গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২১ জানুয়ারি) ৫ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত/প্রতিস্থাপনসহ গ‍্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ তৎসংলগ্ন এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ব্যতীত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।          
                          

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..