সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীনের ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৯, | ১৬:১৫:৪৯ |
চীনে গত বছর ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। এতে করে টানা চার বছর দেশটি জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। যা ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশেরও কম।

২০২৪ সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছিল। কিন্তু নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সেটি ছিল ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ খুবই উদ্বেগজনক।

গত বছর চীনে ৭৯ লাখ ২০ হাজার নতুন শিশুর জন্ম হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ কোটি ১৩ লাখ ১০ হাজার মানুষ। এতে করে জনসংখ্যা কমে গেছে ৩৯ লাখ।

জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫ শতাংশ বেড়েছে। এতে করে দেশটি এক্ষেত্রে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..