✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৯, | ১৬:০৯:৪২ |
রাজধানীর হাতির ঝিলের পশ্চিম চৌধুরীপাড়া দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সোনিয়া (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো। 

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার বেপারী বাড়ির দুলাল ব্যাপারীর মেয়ে। তিনি বর্তমানে হাতির ঝিলের চৌধুরী বাড়ির দ্বিতীয় তলায় ইকবাল হোসেনের বাড়িতে গৃহপরিচিকার কাজ করতেন। 

বাড়ির মালিকের মেয়ে নুসরাত জাহান নুবায়রা জানান, গতরাতে তাদের কাজের মেয়ে সোনিয়া শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে ৯৯৯ এ বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানান। পরে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের কলেজের মর্গে পাঠায়। তবে কি কারণে সোনিয়া এক ঘটনা কি ঘটেছে তা বাড়ির মালিকপক্ষের কেউ জানেন না। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনো বন্ধু জানান, রাতে খবর পেয়েই ওই বাসায় গিয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা যায় নিজের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..