✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিশুকে ডায়াপার পরানোর সময় যা করবেন না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ১৮:৪৬:৫৪ |
আবহাওয়ার দ্রুত তারতম্যের সঙ্গে বড়দের খাপ খাওয়াতে সমস্যা কম হলেও শিশুদের মানিয়ে নিতে অনেক ক্ষেত্রে নানাবিধ সমস্যা হয়।  শিশুরা খুব বেশি স্পর্শকাতর হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় শীতকাল তাদের জন্য বেশি কষ্টকর ও অসহনীয় হয়ে ওঠে।  শীতে শিশু বারবার পোশাক ভিজিয়ে ফেলার কারণে বাবা-মা ঝামেলা এড়াতে দিনের অধিকাংশ সময় ডায়াপার পরিয়ে রাখেন। 

কিন্তু ডায়াপারের ব্যবহারের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের কারণে শিশুর ত্বকে র‍্যাশ, অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।  ডায়াপার পরানোর ক্ষেত্রে কোনো কাপড়, কতক্ষণ সময় ও কোনসব বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন, জেনে নিন। 

ডায়াপার কেনার ক্ষেত্রে নরম সুতির কাপড়ের ডায়াপারকে প্রাধান্য দিন।  প্রতি তিন-চার ঘণ্টা অন্তর অন্তর ডায়াপার বদলে ফেলুন।  ডায়াপার শুকনো থাকলেও নির্দিষ্ট সময় পর তা বদলানো জরুরি।  ডায়াপার বদলানোর সময় কোনো ভেজা ওয়াইপ দিয়ে পরিষ্কার করবেন না। ভেজা তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিন।

কোনো রকম ট্যালকম পাউডারও ব্যবহার করবেন না। সারা দিন শিশুকে ডায়াপার না পরিয়ে রেখে একবার ডায়াপার খোলার পর অন্তত আধ ঘণ্টা শিশুকে ডায়াপার ছাড়াই রাখুন।  বাজারে এখন কাপড়ের ডায়াপার পাওয়া যায়, দিনের বেশির ভাগ সময় ওই সব ডায়াপার পরিয়ে রাখতে পারেন।  ডায়াপার পরানোর আগে খানিকটা নারিকেল তেল লাগিয়ে দিতে পারেন। এতে ত্বক ও ডায়াপারের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়, র্যাশ বেরোনোর ঝুঁকি কমে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..