✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ১৪:১৫:৪৭ |
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

রোববার (১৮ জানুয়ারি) সকালে থেকে কর্মসূচি কারণে কেউ কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, সকাল ১১টায় পরিচালকের সঙ্গে আবারও বৈঠক করবেন। 

প্রসঙ্গত, গত শুক্রবার হাসপাতালের ৪ তলার ৪ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..