✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১২:৪১:৪৮ |
সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন্নবী (সা.) (লাইলাতুল মেরাজুন্নবী) উদযাপিত হবে।

আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন্নবী (সা) পালন করবেন আমিরাতের মুসলিমরা। এ পবিত্র রজনী পালন চলবে শুক্রবার (১৬ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

পবিত্র এ রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরাও পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

মুসলমানরা প্রতি বছর আরবি রজব মাসের ২৭ তারিখে পবিত্র মেরাজুন্নবী (সা.) উদযাপন করেন। এ রাতে হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..