সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১১:২৭:২৯ |
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানির ফাঁসি বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর করা হয়নি। তার পরিবারের এক সদস্য ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো নিশ্চিত করেছে এই তথ্য।

নিরাপত্তাজনিত কারণে পুরো নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরফানের এক স্বজন সোমায়েহ সিএনএনকে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী এদিন সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে তিনি জানান, সাজা বাতিলও করা হয়নি এবং এ বিষয়ে তারা এখনো পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, অন্যদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো বুধবার গভীর রাতে এক প্রতিবেদনে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

হেনগোর তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র চার দিনের মধ্যেই তার পরিবারকে জানানো হয় যে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফাঁসি কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানের।’ তবে এই তথ্যের সূত্র খোলাসা করেননি তিনি। শুধু বলেছেন, ‘অন্য প্রান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পেয়েছেন ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..