✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৪, | ১২:২৮:৫০ |
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগরকে হাসপাতালে নিয়ে আসা নয়ন জানান, আমি তার রিকশায় করে শনিরআখড়ার দিকে যাচ্ছিলাম। এ সময় তার রিকশায় সমস্যা হওয়ার কারণে তিনি রিকশা না চালিয়ে ঠেলে যাচ্ছিলেন। আমি রিকশা থেকে নেমে রিকশার পেছনে হেঁটে যাচ্ছিলাম। যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের ঢালে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তার একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।    

তিনি আরও জানান, নিহত সাগরের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..